মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর রঞ্জনবেগ/চরকিশোরগঞ্জ ঘাটসংলগ্ন মেঘনা নদী থেকে এক নারী ও এক পুরুষের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ ও থানা পুলিশ। উদ্ধার হওয়া নারী মরদেহটির হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেছে।
রোববার (৯ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মেঘনা নদীর তীরে মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পরে নৌ পুলিশ ও গজারিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহ দুটির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এর মধ্যে নারী মরদেহটির হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল।
খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি দল ঘটনাস্থলে এসে মরদেহ দুটির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
মরদেহ দুটির পরিচয় নিশ্চিত করতে দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে