1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 19, 2026, 12:37 am

সিরাজদিখানে ইয়াবা ও হেরোইনসহ চারজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Thursday, August 13, 2026,
  • 43 Time View

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের অভিযানে ১৪ পিস ইয়াবা ও ৬৬ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় আইডিয়াল মেডিকেল হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিরাজদিখান থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—ঢাকার গেন্ডারিয়া থানার সাখারী নগর লেইনের মাহমুদুল হাসান (৪৩), শ্যামপুর থানার পশ্চিম জুরাইনের দিনার ভূইয়া ওরফে কাজল (৩৮), গেন্ডারিয়ার সতিশ সরকার রোডের ফরহাদ হোসেন (৩৮) এবং ফরিদপুরের সালথা থানার আটঘর এলাকার শফিকুল ইসলাম (২৪)।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই মো. শাহ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।
অভিযানে চারজনের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ও ৬৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025