1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 4, 2026, 9:14 pm
শিরোনাম
শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ মুক্তিযোদ্ধা প্রতাপ শংকর হাজরার অভিযোগ: জালিয়াতিতে দখল হয়েছে পৈতৃক সম্পত্তি শ্রীনগরে ৬ জন গ্রেফতার, চোরাইকৃত অটোরিকশা উদ্ধার লৌহজংয়ে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ৬৫ প্রজাতির সীড বল তৈরি ও রোপণ মুন্সীগঞ্জে ৯ মাদক মামলার আসামি ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকার অনিয়মে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা ভিমরুলের কামড়ে সিরাজদিখানে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Tuesday, August 4, 2026,
  • 21 Time View

, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে একটি রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় ওই এলাকায় মনিটরিং ও অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মুসলিম রেস্তোরাঁ এন্ড কাচ্চি কাবাব রেস্টুরেন্টে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা হচ্ছে। এছাড়া একই ফ্রিজে কাঁচা মাছ, মাংস এবং রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল। কর্মীদের হাত ধোয়ার জন্য কোনো সাবানের ব্যবস্থাও ছিল না।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ শাহীনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025