মুন্সীগঞ্জের চিকিৎসক এবং মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. সাঈদ হোসাইন যুক্তরাষ্ট্রভিত্তিক Critical Care Nephrology Fellowship সফলভাবে সম্পন্ন করেছেন।
প্রাপ্ত সনদ অনুযায়ী, তিনি American Association of Continuing Medical Education (AACME)-এর স্বীকৃত Critical Care Nephrology Fellowship সম্পন্ন করেন। ফেলোশিপটি International Center for Organization & Marketing ও World Kidney Academy-এর উদ্যোগে অনলাইনে পরিচালিত হয়। ২০২৫ সালের ২৫ আগস্ট থেকে ২০২৬ সালের ২৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এই শিক্ষাক্রমে তিনি মোট ৯৭ ঘণ্টার ক্যাটাগরি–১ ক্রেডিট অর্জন করেন।
এ অর্জনের জন্য ল্যাবএইড পরিবারের পক্ষ থেকে ডা. সাঈদ হোসাইনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় বলা হয়, তাঁর জ্ঞান, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের আন্তর্জাতিক স্বীকৃতি দেশের স্বাস্থ্যসেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সহায়ক হবে। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
এদিকে, সংশ্লিষ্ট সূত্রের দাবি অনুযায়ী, মুন্সীগঞ্জের প্রথম চিকিৎসক হিসেবে তিনি আমেরিকান ফেলোশিপ ইন ক্রিটিক্যাল কেয়ার নেফ্রোলজি অর্জনের গৌরব অর্জন করেছেন।