মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. মতিউর রহমান মিতু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) ইয়াকুব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর থানার নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে স্থানীয় বাসিন্দা মো. হাসানের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে নয়াগাঁও পূর্বপাড়ার বাসিন্দা মো. মতিউর রহমান মিতু (৩৬), পিতা- মৃত আব্দুল কাদিরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।