মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ রাসেল হোসেন ওরফে রাজন (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সিরাজদিখান উপজেলার চর সাংহারদি (চর চসিমুদ্দিন) এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবির এসআই (নিঃ) কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রাসেল হোসেন ওরফে রাজনের বসতবাড়ির সামনের উঠানে অভিযান পরিচালনা করেন। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাসেল হোসেন ওরফে রাজন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার রামনগর এলাকার মৃত কসুরুদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সিরাজদিখান উপজেলার চর সাংহারদি (চর চসিমুদ্দিন) এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।