মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ছয়টি মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার, মুন্সীগঞ্জের দিকনির্দেশনায় গত ১৪ আগস্ট ২০২৬ শ্রীনগর থানার এসআই গনেশ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টের আসামি সাদ্দাম মৃধা (৩২) কে গ্রেফতার করা হয়। তার বাবার নাম হামিদ মৃধা। তিনি শ্রীনগর থানার রুদ্রপাড়া এলাকার বাসিন্দা।
ধৃত আসামির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, অস্ত্র আইন ও মাদক উদ্ধারসহ মোট ছয়টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।