1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 19, 2026, 12:37 am

সিরাজদিখানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Saturday, August 15, 2026,
  • 26 Time View

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ রঘু দাস (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের কালি মন্দিরের পেছনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে কালি মন্দিরের পেছনের রাস্তায় অভিযান চালিয়ে রঘু দাসকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রঘু দাস শেখরনগর এলাকার হাফন দাসের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025