1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 20, 2026, 3:35 am

টঙ্গীবাড়ীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Tuesday, August 18, 2026,
  • 23 Time View

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে উপজেলার সেরাজাবাদ সাকিনের সনিবাড়ি মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সেরাজাবাদ সনিবাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় জনৈক নয়নের স্বর্ণের দোকানের সামনের রাস্তা থেকে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—টঙ্গীবাড়ী উপজেলার চরডুমুরিয়া (আউশিপাড়া) এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. জসিম শেখ (৪৩) এবং দক্ষিণ বেহেরকান্দি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে নাজিম (২৭)।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া জসিম শেখের বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত আটটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025