মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬৫ পিস ইয়াবাসহ মোঃ আকরাম রাঢ়ী ওরফে আকরাম হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতার আকরামের বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন গণকপাড়া রাঢ়ীবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গণকপাড়া রাঢ়ীবাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে আকরাম হোসেনের বসতবাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় তার দখলে থাকা একটি সাদা পলি জিপার থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আকরাম হোসেন গণকপাড়া রাঢ়ীবাড়ি এলাকার বাসিন্দা।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।