1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 3, 2026, 9:06 pm
শিরোনাম
শ্রীনগরে ৬ জন গ্রেফতার, চোরাইকৃত অটোরিকশা উদ্ধার লৌহজংয়ে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ৬৫ প্রজাতির সীড বল তৈরি ও রোপণ মুন্সীগঞ্জে ৯ মাদক মামলার আসামি ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকার অনিয়মে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা ভিমরুলের কামড়ে সিরাজদিখানে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার সিরাজদিখানে রহস্যজনকভাবে দুই বছরের শিশুর মৃত্যু, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাল পুলিশ টংগিবাড়ীর দিঘিরপাড় বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা টংগীবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার শ্রীনগরে মাদ্রাসা শিক্ষকের মারধরে শিক্ষার্থীর মেরুদণ্ডের হাড় ভাঙার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

লৌহজংয়ে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ৬৫ প্রজাতির সীড বল তৈরি ও রোপণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Tuesday, August 4, 2026,
  • 15 Time View

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কাজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ৬৫ প্রজাতির দেশীয় ফলজ ও বনজ গাছের সীড বল (Seed Ball) তৈরি ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে উত্তরণ সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে এ ব্যতিক্রমী সবুজায়ন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় গ্রামবাসী ও স্বেচ্ছাসেবকেরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচিতে বিলুপ্তপ্রায় ও স্থানীয় আবহাওয়ার উপযোগী বিভিন্ন দেশীয় ফলজ ও বনজ গাছের বীজ দিয়ে সীড বল তৈরি করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে সীড বল তৈরির পদ্ধতি শেখানো হয়, যাতে ভবিষ্যতে এসব বীজ অঙ্কুরিত হয়ে নতুন গাছে পরিণত হতে পারে।
এ সময় সংস্থার সম্মানিত উপদেষ্টা মুজিবুর রহমান এবং নির্বাহী পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করেন এবং কর্মসূচিতে দিকনির্দেশনা প্রদান করেন।
উত্তরণ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সীড বল তৈরির এই উদ্যোগ ছোট হলেও কার্যকর একটি পদক্ষেপ। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন হিসেবে গড়ে তুলতে আমাদের এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।”
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025