মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ লিটার চোলাইমদ ও ১৯ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ও রাতে উপজেলার শেখরনগর ও লতব্দী ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মুহাম্মদ আক্কাস আলী শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে শেখরনগর পালপাড়া এলাকার শীতল মন্দিরের সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ ওয়াসিম খান (৪৫), পিতা—মৃত মোসলেম খান, সাং—সিংগারডাক, থানা—সিরাজদিখান, জেলা—মুন্সীগঞ্জকে ২০ লিটার চোলাইমদসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান থানার এসআই (নিঃ) রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লতব্দী ইউনিয়নের রামানন্দ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ মনির হোসেন (৫০), পিতা—মৃত আমির উদ্দিন মুন্সী, সাং—রামানন্দ, থানা—সিরাজদিখান, জেলা—মুন্সীগঞ্জের গোয়ালঘরের সামনের পাকা সড়ক থেকে তার কাছ থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।