মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ছোটকেওয়ারে ১০০ পিস ইয়াবাসহ অবিরাম চন্দ্র দাস (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে ছোটকেওয়ার বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) ইয়াকুব হোসেনের নেতৃত্বে একটি দল টঙ্গীবাড়ী থানাধীন ছোটকেওয়ার বাজারের পাশে জনৈক নজরুল ইসলামের গাছবাগানের সামনের পায়ে হাঁটা রাস্তায় অভিযান পরিচালনা করে।
এ সময় অবিরাম চন্দ্র দাসকে আটক করে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার অবিরাম চন্দ্র দাস ছোটকেওয়ার ঋষিবাড়ি এলাকার মৃত পরেশ চন্দ্র দাসের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।