1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 19, 2026, 12:36 am

মুন্সীগঞ্জে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Thursday, August 13, 2026,
  • 22 Time View

মুন্সীগঞ্জ সদর উপজেলার পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের দায়ে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে পুরাতন কাচারি এলাকায় এ মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মেসার্স ভাই ভাই মেডিসিন কর্ণার-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করতে দেখা যায়। এ অপরাধে ফার্মেসির মালিক মো. জাহাঙ্গীর হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় তাকে ভবিষ্যতে ফার্মেসিতে কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ বা প্রদর্শন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025