1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 19, 2026, 12:37 am

নবম জাতীয় বেসবল প্রতিযোগিতায় সাফল্য মুন্সীগঞ্জ জেলা দলের

Reporter Name
  • Update Time : Tuesday, June 30, 2026,
  • 108 Time View

নবম জাতীয় বেসবল প্রতিযোগিতা-২০২৬-এ সারাদেশের মধ্যে চতুর্থ এবং জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনের গৌরব নিয়ে মুন্সীগঞ্জ জেলা বেসবল দলের খেলোয়াড়রা জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৩০ জুন) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় জেলা বেসবল দলের খেলোয়াড়দের সঙ্গে ছিলেন জেলা ক্রীড়া অফিসার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক দলের এ অর্জনে খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, জাতীয় পর্যায়ে মুন্সীগঞ্জ জেলার এ সাফল্য জেলার জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের। খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি খেলোয়াড়দের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে নিষ্ঠা, অধ্যবসায় ও নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে খেলাধুলার উন্নয়ন ও খেলোয়াড়দের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025