1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 3, 2026, 7:34 pm

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় মুন্সীগঞ্জের জুবায়েরের জোড়া ব্রোঞ্জ জয়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Friday, July 3, 2026,
  • 20 Time View

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতা ২০২৫–২০২৬-এ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন মুন্সীগঞ্জের তরুণ কারাতেকা মো. জুবায়ের।
তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দুর্গাবাড়ী এলাকার বাসিন্দা। তাঁর পিতা মো. সেলিম এবং মাতা লাকী বেগম। বর্তমানে তিনি সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি মুন্সীগঞ্জ জেলা কারাতে একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করছেন।
প্রতিযোগিতায় মো. জুবায়ের একক কাতা (Individual Kata) এবং +৭৫ কেজি কুমিতে (Kumite) অংশ নিয়ে উভয় ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেন। তাঁর এ সাফল্যে পরিবার, শিক্ষক, প্রশিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
নিজের এ অর্জনের কৃতিত্ব তিনি বাবা-মা, প্রশিক্ষক এবং মুন্সীগঞ্জ জেলা কারাতে একাডেমির প্রতি উৎসর্গ করেছেন। ভবিষ্যতেও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সাফল্য বয়ে আনতে কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025