1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 25, 2026, 2:23 am
শিরোনাম
মুন্সীগঞ্জে ১৬৩ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি

শিক্ষার্থীদের মালামাল ফেলে দেওয়া মেস মালিক রিমান্ডে

Reporter Name
  • Update Time : Friday, July 3, 2020,
  • 541 Time View

ভাড়া না পেয়ে শিক্ষার্থীদের মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ময়লার ভাগাড়ে ফেলে দেওয়া আলিফ ছাত্রাবাসের মালিক খোরশেদ আলমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৩ জুলাই) খোরশেদকে আদালতে হাজির করে তার তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করে কলাবাগান থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এক দিনের রিমান্ডের আদেশ দেন।

গত বুধবার (১ জুলাই) গভীর রাতে খোরশেদকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালতে কলাবাগান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শরীফ সাফায়েত সাংবাদিকদের এসব তথ‌্য জানিয়েছেন।

জানা যায়, রাজধানীর ৪৩/ক ইন্দিরা রোডের বাড়িতে ছাত্রাবাসে থাকা কিছু শিক্ষার্থী করোনা পরিস্থিতির কারণে গ্রামের বাড়িতে চলে যান। কিছুদিন আগে তারা জানতে পারেন, ছাত্রাবাসের মালিক খোরশেদ আলম এপ্রিল থেকে মে মাসের ভাড়া না পেয়ে তাদের কক্ষের তালা ভেঙে চেয়ার-টেবিল, বই-খাতা, আসবাবপত্রসহ মালামাল সরিয়ে ফেলেছেন। বুধবার দিনের কোনো এক সময় সার্টিফিকেটসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ময়লার ভাগাড়ে ফেলে দেন বাড়িওয়ালা। ছাত্ররা বুধবার (১ জুলাই) বাসায় ফিরে দেখেন, ঘরগুলোতে তালা মারা।

এ ঘটনায় সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. সোহান বাদী হয়ে কলাবাগান থানায় মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025