1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 7:21 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, July 22, 2026,
  • 15 Time View

মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের নবম তলায় লিফটে আটকা পড়া এক মা ও তাঁর দুই বছরের শিশুকন্যাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বুধবার (২২ জুলাই) দুপুর ২টা ১৪ মিনিটে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে খবর আসে, সরকারি হরগঙ্গা কলেজের লিফটে একজন মা ও তাঁর শিশুকন্যা আটকা পড়েছেন।
সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু করে। স্বল্প সময়ের মধ্যেই লিফটের দরজা খুলে মা ও শিশুকন্যাকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন মরিয়ম হাসনাইন আরিফা (২) এবং তাঁর মা লামিয়া আক্তার মিম (২৪)। তিনি সরকারি হরগঙ্গা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। ক্লাস শেষে শিশুকন্যাকে সঙ্গে নিয়ে লিফটে নিচে নামার সময় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি নবম তলায় আটকে যায়। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রথমে তাদের উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ও দক্ষতার সঙ্গে অভিযান পরিচালনা করে নিরাপদে তাদের উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও পেশাদার পদক্ষেপে একটি সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে মা ও শিশুকন্যা উভয়েই সুস্থ রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025