1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 6, 2026, 10:43 am
শিরোনাম
ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬ মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জের বণিক্যপাড়ায় ১৬০ বোতল ইস্কাফসহ দুইজন গ্রেপ্তার গোয়ালীমান্দ্রা থেকে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Tuesday, July 21, 2026,
  • 98 Time View

মুন্সীগঞ্জ সদর উপজেলার বল্লালবাড়ী এলাকায় শালিসকারী চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত একটি হাতুড়িও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২০ জুলাই দুপুরে বল্লালবাড়ী এলাকার আবুল কালাম বেপারী (৫৫) তার চাচাতো ভাই সেলিম বেপারীর (৪০) হাতুড়ির আঘাতে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত সেলিম বেপারীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহতের বোন সেলিনা বেগম বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটি হত্যাচেষ্টাসহ একাধিক ধারায় রুজু করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত সেলিম বেপারী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রায় আট মাস আগে তার মেয়ের পালিয়ে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে পরিবারে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিস হলেও কোনো সমাধান হয়নি। এ নিয়ে শালিসকারীদের প্রতিও ক্ষোভ পোষণ করতেন তিনি। এরই ধারাবাহিকতায় গত ২০ জুলাই দুপুরে শালিসকারী ও তার চাচাতো ভাই আবুল কালাম বেপারীকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইসতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার মুগদা থানার উত্তর মুগদা জান্নাতবাগ এলাকা থেকে অভিযুক্ত সেলিম বেপারীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের বণিক্যপাড়া ব্রিজের ঢাল এলাকা থেকে হামলায় ব্যবহৃত একটি লোহার হাতলযুক্ত হাতুড়ি উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025