1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 23, 2026, 8:41 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Thursday, July 23, 2026,
  • 14 Time View

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে দিঘীরপাড় বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মোরশেদ আলম (৩৮), পিতা: আমিনউল্লাহ, গ্রাম: বোয়ালিয়া, থানা: ফরিদগঞ্জ, জেলা: চাঁদপুর এবং শাহাদাৎ হোসেন (৪১), পিতা: মৃত মফিজ ডাক্তার, গ্রাম: মমনপুর, থানা: চাঁদপুর সদর, জেলা: চাঁদপুর।
দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে এএসআই (নিঃ) সিরাজুল ইসলাম ও এএসআই (নিঃ) আব্দুর রউফের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।
জেলা পুলিশ আরও জানায়, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025