1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 30, 2026, 5:34 am
শিরোনাম
গজারিয়ায় ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ১৬ বছর পর বিক্রমপুর জাদুঘরে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফিরোজ আহমেদ: জাদুঘর রক্ষায় সহযোগিতার প্রত্যাশা মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ মুন্সীগঞ্জে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ চোরাই ইজিবাইকসহ শিবচরের যুবক গ্রেপ্তার ২০২৭ সালের শিক্ষাক্রমে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম মুন্সীগঞ্জে ডিবি ও লৌহজং পুলিশের পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ গজারিয়ায় দুই রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ক্যালিফোর্নিয়ায় RoboSub-২০২৬ সেমিফাইনালে টঙ্গীবাড়ীর রূপকথা রায়

মুন্সীগঞ্জ সংবাদ ডেস্ক
  • Update Time : Wednesday, July 15, 2026,
  • 392 Time View

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার নবীন কুমার রায়ের মেয়ে রূপকথা রায় আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক্স প্রতিযোগিতা RoboSub-2026-এ অংশ নিতে গত ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
তিনি বর্তমানে সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণির (বিজ্ঞান বিভাগ) শিক্ষার্থী। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে প্রযুক্তিগত মূল্যায়ন পর্ব সফলভাবে সম্পন্ন করে এখন সেমিফাইনাল পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন।
RoboSub বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বয়ংক্রিয় পানির নিচের রোবট (Autonomous Underwater Vehicle-AUV) প্রতিযোগিতা। প্রতিবছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় দল নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন আন্ডারওয়াটার রোবট নিয়ে অংশ নেয়। রোবটগুলোকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পানির নিচে বিভিন্ন জটিল মিশন সম্পন্ন করতে হয়।
টঙ্গীবাড়ীর মেয়ে রূপকথা রায়ের এই আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ এবং ফাইনালে ওঠা মুন্সীগঞ্জবাসীর জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন এবং ফাইনালে সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025