মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার দুর্গাবাড়ি ও মাদবরবাড়ি (ডিঙ্গাভাঙ্গা) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে প্রথমে দুর্গাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণ ইসলামপুরের মৃত আব্দুল সত্তারের ছেলে রোমান সরকার (৪৪) এবং দুর্গাবাড়ির কাদের সৈয়ালের ছেলে মো. মাসুম সৈয়ালকে (৪৭) ৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদবরবাড়ি (ডিঙ্গাভাঙ্গা) এলাকায় অভিযান পরিচালনা করে মৃত মোবারক বেপারীর ছেলে মাসুম বেপারীকে (৪৮) আরও ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের পৃথক এ দুই অভিযানে মোট ২৬০ পিস ইয়াবা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।