মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৭টা ১০ মিনিটে লৌহজং থানার এসআই (নিঃ) রাজিব সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কারপাশা গ্রামের চাঁন খান হাজী বাড়ির ব্রিজসংলগ্ন পশ্চিম পাশের পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় ৬০ পিস ইয়াবাসহ মো. রিমু শেখ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিমু শেখ টঙ্গীবাড়ী উপজেলার রংমেহর গ্রামের বাসিন্দা। তিনি রতন শেখের ছেলে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।