1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 7, 2026, 11:56 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইডিং সম্প্রসারণে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত গজারিয়ায় রাস্তার দাবিতে মানববন্ধন, অংশ নিলেন কায়সার হামিদ ও লোপা কায়সার মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় মুন্সীগঞ্জে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে অবৈধভাবে মাটি উত্তোলনের অনুমতি দিয়ে অর্থ লেনদেন, এক লাখ টাকা জরিমানা শ্রীনগরে বিশেষ অভিযানে চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, দেড় লাখ টাকার চোরাই মালামাল উদ্ধার মুন্সীগঞ্জে ডিবি’র পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মুন্সীগঞ্জ কারাগারে চালু হচ্ছে ক্যাশলেস লেনদেন, ভিডিও কলে কথা বলতে পারবেন বন্দিরা টংগিবাড়ীতে ভোক্তা অধিকার তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করল সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীকে দুই মাসের কারাদণ্ড

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, July 5, 2026,
  • 80 Time View

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার ভিটি শিলমন্দী এলাকার মিনারা মার্কেট থেকে মুন্সীরহাট (ডায়াবেটিক হাসপাতাল রোড)গামী সড়কে রাকিব হাওলাদারের দোকানের সামনে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. শাহাদাত হোসেন (২৫)। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার লক্ষীপাশা গ্রামের মো. শাহ আলম মোল্লার ছেলে। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় রশিদ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শাহাদাত হোসেনকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025