1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 7, 2026, 11:09 am
শিরোনাম
স্বপনকে বহিষ্কারের ‘প্রেস বিজ্ঞপ্তি’ ভুয়া, দাবি বিএনপির ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬ মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জের বণিক্যপাড়ায় ১৬০ বোতল ইস্কাফসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Thursday, July 23, 2026,
  • 84 Time View

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচারের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে মুন্সীগঞ্জে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন, জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন অংশীজন।
সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার সমাজ ও রাষ্ট্রের জন্য উদ্বেগজনক। এসব অপপ্রচার রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি, সামাজিক বিভাজন, ধর্মীয় উস্কানি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করা এবং আর্থিক প্রতারণাসহ নানা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে।
এ সময় অংশগ্রহণকারীদের বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করার উপায়, তথ্য যাচাইয়ের গুরুত্ব, গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার প্রয়োজনীয়তা এবং দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়।
সভায় ব্যক্তি ও নাগরিক পর্যায়ে করণীয়, সরকারি ও দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর ভূমিকা, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা এবং সুশীল সমাজের অংশগ্রহণের মাধ্যমে অপপ্রচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025