1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 25, 2026, 1:29 am
শিরোনাম
মুন্সীগঞ্জে ১৬৩ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি

রোনালদোর ক‌্যারিয়ারে এমনটা আগে হয়নি কখনো

Reporter Name
  • Update Time : Thursday, June 18, 2020,
  • 601 Time View

টানা দুই ফাইনালে দুই শিরোপা হাতছাড়া! ক্রিস্টিয়ানো রোনালদোর ক‌্যারিয়ারে এতটা বাজে সময় আগে আসেনি কখনো।

গত বছরের শেষে সুপারকোপা ইতালিয়ানোর শিরোপা হাতছাড়া হওয়ার পর এবার রোনালদোর জুভেন্টাস হেরেছে কোপা ইতালিয়ার ফাইনাল। বুধবার রাতে নাপোলি পেনাল্টি শুট আউটে ৪-২ গোলে হারিয়েছে ‍জুভেন্টাসকে।

করোনার পরিস্থিতি কাটিয়ে মাঠে ফেরার পর জুভেন্টাস এখনও নিজেদের চেনা ফর্মে আসতে পারেনি। বিবর্ণ পুরো দল। বিশেষ করে সেন্টার ও ফরোয়ার্ডের খেলোয়াড়রা তালগোল পাকিয়ে ফেলছেন অহরহ। দলের সতীর্থদের মতো রোনালদোরও পারফরম‌্যান্স তলানিতে। সেমিফাইনালের দ্বিতীয় লেগে একাধিক বল মিস করেছিলেন সিআর সেভেন। ফাইনালেও তার পারফরম‌্যান্সের সূচক ওপরে উঠেনি। পুরো ম‌্যাচ খেলেছেন। স্পটে শট নিয়েছেন তিনটি। কিন্তু গোল-মেশিন রোনালদো গোল করাই যেন ভুলে গেছেন!

পাঁচবারের ব‌্যালন ডি’অর জয়ী রোনালদো দেশ ও ক্লাবের হয়ে ২৯ ট্রফি জিতেছেন। কোপা ইতালিয়ার ট্রফি জিতলে পর্তুগালের সুপারস্টার ৩০তম ট্রফি শোকেসে তুলতেন। কিন্তু নাপোলি সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি। ইতালির ক্লাবটি কোপা ইতালিয়ার ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছে।

শনিবার থেকে মাঠে গড়াচ্ছে সিরি আ লিগ। প্রথম ম‌্যাচে মাঠে নামবে টোরিনো ও পার্মা। জুভেন্টাসের প্রথম ম‌্যাচ ২২ জুন বোলগোনার বিপক্ষে। সারির শিষ‌্যরা ২৬ ম‌্যাচ শেষে এখনও পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। অন‌্যদিকে নাপোলি রয়েছে ছয়ে।

করোনার সংক্রমণ কাটিয়ে মাঠে ফিরে টানা দুই ম‌্যাচ বাজে সময় কাটালেন রোনালদো। সামনে লিগ শিরোপা ও চ‌্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম‌্যাচ। অদম‌্য রোনালদো পারবেন কি নিজের চেনা রূপে ফিরতে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025