1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 24, 2026, 12:02 am
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

যেসব জেলা ও স্থান ‘লকডাউন’

Reporter Name
  • Update Time : Thursday, April 9, 2020,
  • 497 Time View

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এই সংক্রমণ ঠেকাতে তৎপর সংক্রমিত জেলাগুলোর কর্তৃপক্ষ। ইতোমধ্যে দেশের প্রায় ১৮টির বেশি জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।

করোনা আতঙ্কে সর্বপ্রথম গত ১৯ মার্চ লকডাউন করা হয় মাদারীপুরের শিবচর উপজেলা। এরপর থেকে বেড়ে চলেছে সংক্রমণ আর সেই সাথে লকডাউন।

কক্সবাজার ও নরসিংদী জেলাকে আজ বৃহস্পতিবার থেকে লকডাউন করা হয়েছে।

গতকাল বুধবার লকডাউন ঘোষণা করা হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম, শিক্ষানগরী রাজশাহী ও শিল্পনগরী খুলনাকে।

এছাড়াও রাজধানী ঢাকায় ৫২টি এলাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মাদারীপুর, টাঙ্গাইল, কুমিল্লার বলিঘর গ্রাম, মানিকগঞ্জের সিংগাইর উপজেলা, জামালপুর, শরিয়তপুরে ডিঙ্গামানিক ইউনিয়নসহ নড়িয়া উপজেলা, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা, রংপুরে মিঠাপুকুর উপজেলায় ১৬টি বাড়ি লকডাউন করা হয়েছে।

এদিকে, সিলেট নগরীর লামাবাজার, আম্বরখানা মণিপুরিপাড়া, লালদিঘীরপাড় মণিপুরিপাড়া, শিবগঞ্জ, সুবিদবাজার লন্ডনীরোড, বড়বাজার, করেরপাড়া, ব্রাহ্মণশাসন, নয়াসড়ক মিশন গলি, বাগবাড়ি, সুবিদবাজার কলাপাড়াসহ বিভিন্ন এলাকার লোকজন স্বেচ্ছায় নিজ নিজ এলাকা লকডাউন করেছেন।

বিভিন্ন জেলায় আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে পরিস্থিতি সামাল দেয়া হচ্ছে।

সুরক্ষার জন্য গাজীপুর লকডাউন প্রয়োজন বলে মনে করছেন সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

তবে নতুন আক্রান্ত ও সংক্রমণ ঠেকাতে লকডাউনের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025