1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 21, 2026, 6:36 am
শিরোনাম
দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী মুন্সীগঞ্জে ‘বর্ষায় নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত, পরিচয় মেলেনি নদীভাঙন কবলিত বাংলাবাজার ও শিলই ইউনিয়ন পরিদর্শনে এমপি কামরুজ্জামান ও জেলা প্রশাসক মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ৪০-৫০ লাখ টাকার লুণ্ঠন: গজারিয়ায় সংঘবদ্ধ ডাকাত চক্রের ১৯ সদস্য গ্রেফতার মুন্সীগঞ্জে পানি সম্পদ ব্যবস্থাপনা সভা: ঝুঁকিপূর্ণ এলাকা নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ টঙ্গীবাড়ীতে ৬০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টঙ্গীবাড়ীর কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের উদ্বোধন

সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Tuesday, July 21, 2026,
  • 18 Time View

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বলেছেন, অতীতে স্বৈরশাসকরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। বর্তমান সরকার সেই ধারা থেকে বেরিয়ে এসে সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও জাতীয় ঐক্যের শক্তিতে পরিণত করতে কাজ করছে।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর চলমান সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক এসেছে, তারা দমন-পীড়নের পাশাপাশি সংস্কৃতিকেও ক্ষমতা ধরে রাখার অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। বাংলাদেশেও বিভিন্ন সময় সংস্কৃতি ও ক্রীড়া জগত রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হওয়ায় এ দুই ক্ষেত্রের স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়েছে।

তিনি বলেন, সরকার সেই ক্ষতি কাটিয়ে উঠতে রাষ্ট্রকাঠামো সংস্কারের অংশ হিসেবে সাংস্কৃতিক অঙ্গনকে আরও যুগোপযোগী ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দেশের সব মানুষের অংশগ্রহণে একটি সুস্থ, অসাম্প্রদায়িক ও সৃজনশীল সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

এর আগে প্রতিমন্ত্রী মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর চলমান সংস্কার কাজ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। পরে তিনি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ জেলা প্রশাসন, শিল্পকলা একাডেমী ও সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025