1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 23, 2026, 9:12 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

মার্চে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে

Reporter Name
  • Update Time : Sunday, April 5, 2020,
  • 545 Time View

দেশের সার্বিক মূল্যস্ফীতিতে কোভিড-১৯ বা করোনাভাইরাসের প্রভাব আপাতত প্রকাশ পাচ্ছে না। মার্চের মূল্যস্ফীতির হার সামান্য বেড়েছে। মার্চে সার্বিক মূল্যস্ফীতির হার হলো ৫ দশমিক ৪৮ শতাংশ। যা ফেব্রুয়ারি মাসে ছিল ৫ দশমিক ৪৬ শতাংশ।

খাদ্যে কমলেও খাদ্যবহির্ভূত খাতে সার্বিক, শহর ও গ্রাম সব জায়গাতেই বেড়েছে বলে পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ওয়েবসাইটের সর্বশেষ তথ্যে প্রকাশ করা হয়েছে। আগের অর্থবছরে একই সময়ে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার বেশি ছিল।

ব্যুরোর প্রতিবেদনের তথ্যানুযায়ী, মার্চ মাসে খাদ্য পণ্যের মূল্যস্ফীতির হার হয়েছে ৪ দশমিক ৮৭ শতাংশ। যা ফেব্রুয়ারি মাসে ছিল ৪ দশমিক ৯৭ শতাংশ। এছাড়া খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৪৫ শতাংশ, যা আগের মাসে ছিল ৬ দশমিক ২৩ শতাংশ।

গ্রামে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে মার্চে হয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ। যা ফেব্রুয়ারিতে ছিল ৫ দশমিক ৪৪ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার হয়েছে ৫ দশমিক ৬ শতাংশ। যা ফেব্রুয়ারি মাসে ছিল ৫ দশমিক ৯ শতাংশ। এছাড়া খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৬ দশমিক ২৭ শতাংশ। যা ফেব্রুয়ারি মাসে ছিল ৬ দশমিক ১২ শতাংশ।

বিবিএসের প্রতিবেদন বলছে, মার্চ মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতির হারও বেড়েছে। ৫ দশমিক ৪৯ শতাংশ হয়েছে মার্চে। যা ফেব্রুয়ারিতে ছিল ৫ দশমিক ৪৮ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার হয়েছে ৪ দশমিক ৪৪ শতাংশ। যা গত মাসে ছিল ৪ দশমিক ৭০ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির বেড়ে হয়েছে ৬ দশমিক ৬৯ শতাংশ। ফেব্রুয়ারি মাসে ছিল ৬ দশমিক ৩৬ শতাংশ। এই হারটা শহরে অনেক বেশি বেড়েছে।

বিবিএস বলছে, এই প্রতিবেদন তৈরি করা হয়েছে ১৮ মার্চ পর্যন্ত বাজারের অবস্থা পর্যালোচনা করে। সেসময় দেশে করোনাভাইরাসের কারণে তেমন কোনো প্রভাব ছিল না বলে। তবে এপ্রিল মাসের মূল্যস্ফীতির প্রতিবেদন করার সময় কোভিড-১৯ এর প্রভাব বোঝা যাবে বলে ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025