1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 23, 2026, 11:10 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

ভিক্ষুক থেকে শিল্পপতি সবাই প্রধানমন্ত্রীর প্যাকেজে: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, April 5, 2020,
  • 568 Time View

করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত অর্থনৈতিক প্যাকেজে ভিক্ষুক থেকে শিল্পপতি সবার জীবন ও জীবিকা অন্তর্ভুক্ত রয়েছে, বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর রোববার দুপুরে তথ্যমন্ত্রী ঢাকায় মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে দেয়া বক্তব্যে একথা বলেন।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যে ঐতিহাসিক এবং সাহসী ঘোষণা দিয়েছেন, এটি আশপাশের দেশ এমনকি ভারতের তুলনায় আনুপাতিক হারে অনেক বড় প্যাকেজ’ উল্লেখ করে ড. হাছান বলেন,‘ভারতে তারা তাদের জিডিপির ০.৮ শতাংশ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন। আর বাংলাদেশে প্রধানমন্ত্রী যে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন, তা আমাদের মোট জিডিপির ২.৫২ শতাংশ।’

ঘোষিত অর্থনৈতিক প্যাকেজের বিশেষত্ব বিশ্লেষণ করে ড. হাছান বলেন, এর মধ্যে কয়েকটি প্যাকেজ ‘রিভলভিং’ যা থেকে প্রকৃতপক্ষে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকারও বেশি অর্থায়ন সম্ভব।

তথ্যমন্ত্রী জানান, এই প্যাকেজের পাশাপাশি প্রধানমন্ত্রী কয়েক মিলিয়ন পরিবারের জন্য ৬৮০ কোটি টাকা নগদ বরাদ্দ ও অপেক্ষাকৃত অধিক দারিদ্র্যপীড়িত ১০০ উপজেলার সকল বয়স্ক ও বিধবাকে ভাতা প্রদানের নির্দেশ দিয়েছেন।

‘বৈশ্বিক মন্দার আশংকা ও বাংলাদেশের অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাবসহ সমস্ত বিষয়গুলোকে বিবেচনায় এনে বাংলাদেশের সমস্ত মানুষ- ভিক্ষুক থেকে শুরু করে শিল্পপতি সবাইকে এই প্যাকেজের আওতায় এনে তিনি (শেখ হাসিনা) যে ঘোষণা দিয়েছেন, তা যুগান্তকারী ও সর্বমহল কর্তৃক অভিনন্দিত হয়েছে’ বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

ড. হাছান বলেন,‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে পৃথিবীর সামনে উদাহরণ সৃষ্টি করেছে, আমাদের দৃঢ় বিশ্বাস, তার ঘোষিত অর্থনৈতিক এ প্যাকেজের সঠিক বাস্তবায়নের মাধ্যমে করোনা ভাইরাস মোকাবিলায়ও বাংলাদেশ পৃথিবীর সামনে উদাহরণ সৃষ্টি করতে পারবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025