1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 25, 2026, 12:06 am
শিরোনাম
মুন্সীগঞ্জে ১৬৩ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি

কোচদের ‘কোচ’ হচ্ছেন সাকিব-মুশফিক

Reporter Name
  • Update Time : Thursday, June 18, 2020,
  • 521 Time View

এমন দিন আসবে সাকিব আল হাসান কি কখনো ভাবতে পেরেছিলেন? কিংবা মুশফিকুর রহিম? তাদের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতেই তাদের নিতে হবে ক্লাস! সেটা আবার শিক্ষার্থীদেরও না, কোচদের।

কোচদের ‘কোচ’ হচ্ছেন সাকিব ও মুশফিক। আজ রাত সাড়ে নয়টায় বিকেএসপির ২৫ জন কোচ নিয়ে সাকিব ও মুশফিক এক কর্মশালায় যোগ দেবেন। ভিডিও কনফারেন্সে যুক্তরাষ্ট্র থেকে সাকিব আল হাসান ও ঢাকা থেকে মুশফিকুর রহিম এ কর্মশালায় যোগ দেবেন।

‘নাহ, ক্লাস না। ওরা ওদের আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবে কোচদের সাথে। বিদেশি কোচদের সঙ্গে খেলোয়াড়দের যোগাযোগ ও সম্পর্ক কিভাবে উন্নতি হয় সেগুলি নিয়ে কথা বলবে। সাথে স্কিল ও মানসিক লড়াইয়ের বিষয়গুলিও থাকবে।’- বলছিলেন সাকিব ও মুশফিকের সাবেক কোচ নাজমুল আবেদীন ফাহিম।

বিকেএসপির কোচদের ‘ডেভেলাপমেন্ট প্রোগ্রাম’–এর অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করেছ্নে বিকেএসপির ক্রিকেট পরামর্শক নাজমুল আবেদীন ফাহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছাড়ার পর সাবেক এ কোচ এখন বিকেএসপির ক্রিকেট উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

লক ডাউনে কোচদের ‘ডেভেলাপমেন্ট প্রোগ্রাম’-এর কাজ করে যাচ্ছেন সবার পছন্দের ফাহিম স‌্যার। তিনি বললেন, ‘আমরা এখন পর্যন্ত ১৩ থেকে ১৪টা কর্মশালা করেছি। সবগুলোই অনলাইনে। কোচরা নিজেদের মধ‌্যে আলোচনা করছেন। কখনো খেলোয়াড়দের নিয়ে আসা হচ্ছে। আমরা বিদেশি কোচদেরও নিয়ে এসেছি। সেই ধারাবাহিকতায় আজ সাকিব ও মুশফিক নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবে।’

এরই মধ‌্যে এ কর্মশালায় যোগ দিয়েছেন বাংলাদেশের সাবেক দুই কোচ শেন জার্গেনসন ও রিচার্ড ম‌্যাকিন্স। সামনে আরও কোচদের আনা হবে। নাজমুল আবেদীন জানালেন, এ কর্মশালা চালিয়ে যাবেন তারা। তার মতে, ‘ডেভেলাপমেন্ট প্রোগ্রাম’-এর মধ‌্য দিয়ে বিকেএসপির কোচরা দারুণ উপকৃত হচ্ছেন। বিশেষ করে নিজেদের অভিজ্ঞতাগুলি ভাগাভাগি করার কারণে কোচরা ‘আউট অব বক্স’ অনেক কিছু জানতে পারছেন।

আজ রাতে সাকিব ও মুশফিকের সেরকম কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন নিজেদের কোচদের সঙ্গে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025