1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 25, 2026, 1:26 am
শিরোনাম
মুন্সীগঞ্জে ১৬৩ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি

এবার আরেকটি মাইলফলকে জিদান

Reporter Name
  • Update Time : Friday, June 19, 2020,
  • 526 Time View

করোনার কারণে তিন মাসেরও বেশি সময় লা লিগা স্থগিত থাকার পর ফেরার প্রথমদিনে একটি মাইলফলক স্পর্শ করেছিলেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের হয়ে ২০০তম ম্যাচে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এবার দ্বিতীয় ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে আরেকটি মাইলফকে পা রাখলেন লস ব্লাঙ্কোসদের টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতানো কোচ। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে রিয়াল।

দাপুটে এ জয়ে ব্লাঙ্কোসদের কোচ হিসেবে ২০১তম ম্যাচে ১৩৩তম জয় তুলে নিলেন জিজু। সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন সান্তিয়াগো বার্নাব্যুর পূর্বসূরি ভিসেন্তে দেল বস্ককে। এই সমান জয় পেতে ২৪৬ ম্যাচ লেগেছিল স্প্যানিশ কোচের। আর ৬০৫ ম্যাচে ৩৫৭ জয় নিয়ে সবার উপরে মিগুয়েল মুনোজ।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়া জিদান রিয়ালকে ইতোমধ্যে ১০টি শিরোপা এনে দিয়েছেন। তার মধ্যে আছে তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি ইউরোপিয়ান সুপার কাপ, একটি লা লিগা ও দুটি স্প্যানিশ সুপার কাপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025