1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
August 20, 2026, 1:11 pm

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Thursday, August 20, 2026,
  • 17 Time View

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান (pOCV) ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, মুন্সীগঞ্জ পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফাসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তারা। এছাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় জেলার বিভিন্ন এলাকায় pOCV ক্যাম্পেইন বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি, টিকাদান কার্যক্রমের সমন্বয়, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও অংশীজনদের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে টিকাদান কর্মসূচি সম্পর্কে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সকল উপকারভোগীকে টিকার আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় pOCV ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025