1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 8, 2026, 12:57 am
শিরোনাম
মুন্সীগঞ্জে কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইডিং সম্প্রসারণে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত গজারিয়ায় রাস্তার দাবিতে মানববন্ধন, অংশ নিলেন কায়সার হামিদ ও লোপা কায়সার মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় মুন্সীগঞ্জে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে অবৈধভাবে মাটি উত্তোলনের অনুমতি দিয়ে অর্থ লেনদেন, এক লাখ টাকা জরিমানা শ্রীনগরে বিশেষ অভিযানে চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, দেড় লাখ টাকার চোরাই মালামাল উদ্ধার মুন্সীগঞ্জে ডিবি’র পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মুন্সীগঞ্জ কারাগারে চালু হচ্ছে ক্যাশলেস লেনদেন, ভিডিও কলে কথা বলতে পারবেন বন্দিরা টংগিবাড়ীতে ভোক্তা অধিকার তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করল সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীকে দুই মাসের কারাদণ্ড

টংগিবাড়ীতে ভোক্তা অধিকার তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করল

টঙ্গীবাড়ী প্রতিনিধি
  • Update Time : Sunday, July 5, 2026,
  • 28 Time View

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সিদ্ধেশ্বরী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযান চলাকালে সুমাইয়া মেডিসিন-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করতে দেখা যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক ইকবাল শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বনলতা স্টোর-এ পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক মো. মিজানুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে মায়ের দোয়া স্টোর-এ উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রি করতে দেখা গেলে প্রতিষ্ঠানটির মালিক মো. তাইজুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং টংগিবাড়ী থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025