মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (১ জুলাই) রাত ৯টার দিকে শ্রীনগর উপজেলার ফইনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এর অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল ফইনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় একটি মুদি দোকানের সামনে থেকে শান্ত খান (২০) নামে এক যুবককে আটক করা হয়।
গ্রেফতারকৃত শান্ত খানের বাড়ি সিরাজদিখান উপজেলার বড়সিকারপুর এলাকায়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।