1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 7, 2026, 11:53 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইডিং সম্প্রসারণে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত গজারিয়ায় রাস্তার দাবিতে মানববন্ধন, অংশ নিলেন কায়সার হামিদ ও লোপা কায়সার মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় মুন্সীগঞ্জে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে অবৈধভাবে মাটি উত্তোলনের অনুমতি দিয়ে অর্থ লেনদেন, এক লাখ টাকা জরিমানা শ্রীনগরে বিশেষ অভিযানে চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, দেড় লাখ টাকার চোরাই মালামাল উদ্ধার মুন্সীগঞ্জে ডিবি’র পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মুন্সীগঞ্জ কারাগারে চালু হচ্ছে ক্যাশলেস লেনদেন, ভিডিও কলে কথা বলতে পারবেন বন্দিরা টংগিবাড়ীতে ভোক্তা অধিকার তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করল সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীকে দুই মাসের কারাদণ্ড

মুন্সীগঞ্জে কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইডিং সম্প্রসারণে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Tuesday, July 7, 2026,
  • 17 Time View

মুন্সীগঞ্জ জেলার কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে একদিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক কমিশনার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিস আনজুম আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, জেলার বিভিন্ন কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-প্রতিনিধি এবং বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।
ওরিয়েন্টেশনে কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইডিং কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, আত্মনির্ভরশীলতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে গাইডিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, গাইডিং কার্যক্রম শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, নেতৃত্বের দক্ষতা, শৃঙ্খলা ও সেবার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করে তারা শিক্ষার্থীদের দক্ষ, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025