1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 1, 2026, 8:32 pm
শিরোনাম
শ্রীনগরে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার এক যুবক নজরুল বর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন টঙ্গীবাড়ীতে পুকুর থেকে এক বছর আগে হারানো ১১ ড্রেজার পাইপ উদ্ধার মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগ নিষ্পত্তিতে দ্রুত পদক্ষেপের নির্দেশ মুন্সীগঞ্জ শহরে ৬ তলা ভবনের বৈদ্যুতিক মিটারে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো লৌহজংয়ে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১৫ কিলোমিটার সড়কজুড়ে চরম দুর্ভোগ ধীরগতির সংস্কারে ক্ষুব্ধ জনতা, এলজিইডির চূড়ান্ত নোটিশ টিটিসি মুন্সীগঞ্জে নিয়মিত ব্যাচের উদ্বোধন, বিদেশগামী কর্মীদের সঙ্গে মতবিনিময়ে জেলা প্রশাসক ১০ বছর পর অপহরণ ও হত্যার রহস্য উদঘাটন: মুন্সীগঞ্জে ৪ জন গ্রেফতার, গরুর ফার্মের রান্নাঘর থেকে উদ্ধার লাশ মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১০ বছর পর অপহরণ ও হত্যার রহস্য উদঘাটন: মুন্সীগঞ্জে ৪ জন গ্রেফতার, গরুর ফার্মের রান্নাঘর থেকে উদ্ধার লাশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, July 1, 2026,
  • 30 Time View

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামের বাসিন্দা আওলাদ হোসেনের অপহরণ ও হত্যাকাণ্ডের দীর্ঘদিনের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গরুর ফার্মের রান্নাঘরের ভেতর মাটিচাপা অবস্থায় উদ্ধার করা হয়েছে নিহতের মরদেহ।
পুলিশ সুপারের কার্যালয়, মুন্সীগঞ্জ থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
প্রেস রিলিজে বলা হয়, গত ০২ মে ২০১৬ তারিখে আওলাদ হোসেন (৬৫) নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরবর্তীতে ১০ মে তার ভাই সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৪৫৯) করেন। এরপর পুলিশ নিখোঁজ ব্যক্তির সন্ধানে তদন্ত শুরু করে।
পরবর্তীতে ২৩ মে ২০১৬ তারিখে নিহতের ছোট ভাই বেলায়েত হোসেন বাদী হয়ে আওলাদ হোসেনের স্ত্রী রানী বেগম, মানিক বেপারীসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। মামলাটি সিরাজদিখান থানায় পেনাল কোডের ৩৬৪/৩৪ ধারায় রুজু করা হয়।
তদন্তের একপর্যায়ে প্রথমে মানিক বেপারীকে আটক করা হয়। পরবর্তীতে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সাইফুল ইসলামকে সাভারের একটি ডেইরি ফার্ম থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বিশেষ অভিযান চালিয়ে রিপন ও বিন আমিনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামের একটি গরুর ফার্মের রান্নাঘরের ভেতর মাটিচাপা অবস্থায় আওলাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্যমতে, নিহত আওলাদ হোসেন প্রথম স্ত্রীর মৃত্যুর পর রানী বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে সন্তান না হওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ চলছিল। একই সঙ্গে জমিজমা স্ত্রী রানী বেগমের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল বলে তদন্তে উঠে এসেছে।
তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, জমি লিখে দিতে অস্বীকৃতি ও পুনরায় বিয়ের ইচ্ছা প্রকাশের জেরে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী আওলাদ হোসেনকে স্থানীয় একটি গরুর ফার্মে ডেকে নেওয়া হয় এবং সেখানে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করতে ফার্মের রান্নাঘরের ভেতরে মাটিচাপা দেওয়া হয়।
গ্রেফতার হওয়া চার আসামিকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়ায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025