1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 7, 2026, 11:53 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইডিং সম্প্রসারণে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত গজারিয়ায় রাস্তার দাবিতে মানববন্ধন, অংশ নিলেন কায়সার হামিদ ও লোপা কায়সার মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় মুন্সীগঞ্জে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে অবৈধভাবে মাটি উত্তোলনের অনুমতি দিয়ে অর্থ লেনদেন, এক লাখ টাকা জরিমানা শ্রীনগরে বিশেষ অভিযানে চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, দেড় লাখ টাকার চোরাই মালামাল উদ্ধার মুন্সীগঞ্জে ডিবি’র পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মুন্সীগঞ্জ কারাগারে চালু হচ্ছে ক্যাশলেস লেনদেন, ভিডিও কলে কথা বলতে পারবেন বন্দিরা টংগিবাড়ীতে ভোক্তা অধিকার তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করল সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীকে দুই মাসের কারাদণ্ড

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় মুন্সীগঞ্জে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Monday, July 6, 2026,
  • 23 Time View

মুন্সীগঞ্জ সদর উপজেলার নগর কসবা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের দায়ে দুই ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মনিটরিং অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানকালে জনসেবা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মো. সাইদুর নুর কামালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে তিন্নি ড্রাগ হাউজে একই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক তপন রায়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি দল সহযোগিতা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025