1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 23, 2026, 9:13 pm
শিরোনাম
মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জেলা প্রশাসনের সভা টঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল

স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি পাননি মুশফিক

Reporter Name
  • Update Time : Thursday, June 4, 2020,
  • 521 Time View

স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি চেয়েছিলেন দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। তবে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতার কারণে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেই প্রস্তাব প্রত্যাখান করেছে।

শের-ই-বাংলা স্টেডিয়ামে এককভাবে অনুশীলন করতে চাওয়া ক্রিকেটারদের একজন মুশফিকুর রহিম। তবে বোর্ডের পরিকল্পনা, জীবাণুমুক্ত পরিবেশ সৃষ্টি করার পর সবাইকে অনুশীলনে নিয়ে আসার।

এ ব্যাপারে বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরি বলেন, ‘মুশফিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। সে এককভাবে অনুশীলন করতে চায়। তবে আমরা তাকে বলেছি যে, অনুশীলনের জন্য এখন উপযুক্ত সময় নয়, ঘরেই তার অনুশীলন করা উচিত। অনুশীলন গুরুত্বপূর্ণ, তবে আমাদের কাছে খেলোয়াড়দের নিরাপত্তা আরও বেশি গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘অল্পসংখ্যক ক্রিকেটার এককভাবে অনুশীলনের জন্য জানিয়েছিল। তবে সবার জন্য আমাদের বার্তা ছিল একই। আমরা আমাদের সুবিধাদি জীবাণুমুক্ত করার জন্য কাজ করছি। তবে এই কাজটি এখনও শেষ হয়নি।’

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে ১ মার্চ থেকে বাংলাদেশে সব ধরনের ক্রিকেট কার্যক্রম স্থগিত আছে। লকডাউনের সময়টাতে মুশফিক-সহ জাতীয় দলের ক্রিকেটাররা ঘরের মধ্যেই ফিটনেস অনুশীলন করছেন।

বিসিবির প্রধান নির্বাহী ক্রিকেটারদের অনুশীলনের ব্যাপারে আরও বলেন, ‘আমাদের সব বিষয় নিয়ে বিবেচনা করা প্রয়োজন। অনেক দেশ ইতোমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। নিঃসন্দেহে আমরাও তাই করবো। যাইহোক, এই মুহূর্তে আমরা নির্দিষ্ট সময় দিতে পারছি না। ঈদের পর থেকে অনুশীলনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র জীবাণুমুক্ত আমরা কাজ করছি এবং এটি প্রক্রিয়াধীন রয়েছে। এই কাজ শেষ হওয়ার পর আমরা বলতে পারি যে, আমরা আবার ক্রিকেটের অনুশীলনের জন্য প্রস্তুত।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025