1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
July 22, 2026, 10:02 pm
শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শন: মুন্সীগঞ্জে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ১১ মামলার আসামি শামীম হাওলাদার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকা পড়া মা ও শিশুকন্যাকে অক্ষত উদ্ধার করল ফায়ার সার্ভিস প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীনগরে চোরাই গরু উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্য গ্রেফতার চর মুক্তারপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হলো হামলায় ব্যবহৃত হাতুড়ি শ্রীনগরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় অগ্নিকাণ্ড এড়ানো গেল দেশ সেরা সাঁতারু মাইশাকে মুন্সীগঞ্জ ডিসির সংবর্ধনা সংস্কৃতিকে দলীয় প্রভাবমুক্ত করে জাতীয় ঐক্যের শক্তিতে রূপ দিতে চায় সরকার: মুন্সীগঞ্জে প্রতিমন্ত্রী

সোলেইমানি হত্যাকাণ্ড ‘বেআইনি’: জাতিসংঘ

Reporter Name
  • Update Time : Wednesday, July 8, 2020,
  • 554 Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ৩ জানুয়ারি ড্রোন হামলা চালিয়ে ইরানের শীর্ষ সামরিক নেতা কাশেম সোলেইমানিকে হত্যা করা হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এক প্রতিবেদক তার প্রতিবেদনে এই হত্যাকাণ্ডকে ‘বেআইনি’ বলে উল্লেখ করেছেন এবং এটি জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন।

ওইদিন ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার সময় কুদস বাহিনীর সাবেক কমান্ডার জেনারেল সোলেইমানিকে বহনকারী গাড়ির বহরে ড্রোন হামলা চালায় ইরাকে মোতায়েন মার্কিন সেনাবাহিনী। হামলায় তিনি ও ইরাকের কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস নিহত হন।

ট্রাম্প ওই সময় বলেছিলেন, ‘সোলেইমানি বিশ্বের শীর্ষ সন্ত্রাসী এবং আরও আগেই তাকে সরিয়ে দেওয়া উচিত ছিল।’

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদক অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, ‘মার্কিন স্বার্থে আঘাত হানতে চাওয়ায় জেনারেল সোলেইমানিকে হত্যা করার যে অজুহাত ওয়াশিংটন দাঁড় করিয়েছিল তার প্রমাণ মেলেনি। আমেরিকার এই বেআইনি হত্যাকাণ্ডের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদও কোনও পদক্ষেপ নেয়নি এবং সব জেনেশুনেও আন্তর্জাতিক সমাজ নীরব।’

আগামী বৃহস্পতিবার জাতিসংঘের এই প্রতিবেদক তার প্রতিবেদন নিরাপত্তা পরিষদে উত্থাপন করবেন, যেন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

ক্যালামার্ড তার প্রতিবেদনে আরও বলেছেন, আত্মরক্ষার অজুহাত দেখিয়ে তৃতীয় কোনও দেশে আরেকটি দেশের সেনা কমান্ডারের ওপর এই প্রথম এধরনের হত্যাকাণ্ড চালানো হয়েছে। এই প্রতিবেদকের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা লিখেছে, ‘জেনারেল সোলেইমানি ইরাক ও সিরিয়ায় ইরানের সামরিক কৌশল ও পদক্ষেপের নীতি নির্ধারণী ভূমিকা পালন করতেন। কিন্তু আমেরিকার দাবির বিপরীতে তিনি কোনও গোষ্ঠীর জীবনের জন্য হুমকি ছিলেন না। তাই আমেরিকা তাকে হত্যা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025