1. munshiganjsangbad.net@gmail.com : মুন্সিগঞ্জ সংবাদ :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 5, 2026, 5:52 pm
শিরোনাম
সিরাজদিখানে জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান যথাযোগ্য মর্যাদায় মুন্সীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত মুন্সীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ গজারিয়ায় এক দিনে নদী থেকে নারী ও পুরুষের লাশ উদ্ধার টাকার লেনদেনের অভিযোগ ভিত্তিহীন- বিএনপি প্রার্থী রতন  মুন্সীগঞ্জ-৩ এ মনোনয়ন পেলেন কামরুজ্জামান রতন কথা রাখলেন নতুন এসপি: ২৪ ঘণ্টার মধ্যে মাদকসহ গ্রেপ্তার ‘শান্তির ছেলে’ বাবু ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় মিউটেশন ২.১ সফটওয়্যার পরিচালনা প্রশিক্ষণ মুন্সীগঞ্জ-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে এডভোকেট আব্দুর রহমান ৩ বছর ধরে অচল সোলার বাতি, রাতের অন্ধকারে নিরাপত্তাহীনতায় পথচারীরা

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কোর্ট প্রতিনিধি
  • Update Time : Tuesday, November 25, 2025,
  • 114 Time View

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলা কালেক্টরেট প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

এবছরের প্রতিপাদ্য ছিল— “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সদর সার্কেল) মোহাম্মদ বিল্লাল হোসেন (পিপিএম), মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলেয়া ফেরদৌসী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আলাল উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা দেওয়ান হাফিজুর রহমান, বিভিন্ন এনজিও প্রতিনিধি, নারী নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বাস্তবায়নাধীন প্রকল্প, কর্মসূচি ও কার্যক্রমকে আরও শক্তিশালী ও সম্প্রসারণ করা জরুরি। তিনি কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকল অভিভাবককে নারী ও শিশু সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, আজ ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দেশব্যাপী পালিত হবে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025