1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 23, 2026, 6:24 pm
শিরোনাম
কিশোরীকে ব্ল্যাকমেইল করে টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজন গ্রেপ্তার লৌহজংয়ে সোহেল মুন্সী হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি, গ্রেফতার ১ সিরাজদিখানে রেলপথ মন্ত্রণালয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী শেখ রবিউল আলম ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ শ্রীনগরে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালক গ্রেফতার মিরকাদিমে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ফুটপাত দখলমুক্ত চিন্তার দীপশিখা অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী : ৯০ তম জন্মবার্ষিকী মুন্সীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ প্রফেসর আবুল বাশার আর নেই মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

সিরাজদিখানে রেলপথ মন্ত্রণালয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী শেখ রবিউল আলম

সিরাজদিখান প্রতিনিধি
  • Update Time : Tuesday, June 23, 2026,
  • 20 Time View

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা সফর করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। সফরকালে তিনি রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
মঙ্গলবার  (২৩ জুন) আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আবদুল্লাহ, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রেলপথ মন্ত্রণালয় দেশব্যাপী সবুজায়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথি, কর্মকর্তা ও স্থানীয় অংশগ্রহণকারীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025