মুন্সীগঞ্জ শহরের পৌর মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ নুরুল ইসলাম ওরফে খোকন মল্লিক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১৫ জুন) অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত খোকন সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকুহাটি গ্রামের মৃত আক্কাস মল্লিকের ছেলে। তিনি বর্তমানে শহরের মাঠপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।