মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত রোববার (২১ জুন) রাত ১১টা ৪০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে একটি দল টংগীবাড়ী উপজেলার বেতকা এলাকার বেতকা চৌরাস্তার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. জহিরুল ইসলাম রনি (৩৪), পিতা: মো. জুয়েল। স্থায়ী ঠিকানা: আরএইচডি স্টাফ কোয়ার্টার, জিনজিরা, কেরানীগঞ্জ মডেল থানা, ঢাকা; বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের শহিদনগর মডেল টাউনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
২. মো. রতন শেখ (৩৮), পিতা: মৃত আব্দুল শেখ। গ্রাম: বানখারা, থানা: টংগীবাড়ী, জেলা: মুন্সীগঞ্জ।
৩. শহিদুল ইসলাম শান্ত (৩৩), পিতা: মো. সুরুজ মিয়া। স্থায়ী ঠিকানা: নইমুদ্দিন সরদারকান্দি, সখিপুর, শরীয়তপুর; বর্তমানে কেরানীগঞ্জের পশ্চিম মুসলিমবাগ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।