মুন্সীগঞ্জের শ্রীনগরে নারী যাত্রীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে রোববার (২১ জুন ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে শ্রীনগর থানাধীন ষোলঘর এলাকা থেকে অভিযুক্ত মো. আরিফ হোসেন (২৮)কে গ্রেফতার করা হয়। তিনি শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকার বাসিন্দা।
অভিযোগ অনুযায়ী, একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে ভুক্তভোগী নারী নিমতলা অটোস্ট্যান্ড থেকে অভিযুক্তের অটোরিকশায় ওঠেন। পরে শ্রীনগর থানার ষোলঘর এলাকার পাকিরাপাড়া বটতলা এলাকায় পৌঁছালে চালক গাড়ি থামিয়ে যাত্রীকে নামতে বলেন। একপর্যায়ে আশপাশে লোকজন না থাকার সুযোগ নিয়ে তাকে জোরপূর্বক মাওয়া-ঢাকাগামী সার্ভিস রোড সংলগ্ন একটি ধইঞ্চা ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় ভুক্তভোগী প্রতিরোধ করে সেখান থেকে বের হয়ে রাস্তায় এসে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে নিরাপত্তা হেফাজতে নেয় এবং পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে