1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 14, 2026, 10:02 am
শিরোনাম
মুন্সীগঞ্জে পাওনা টাকা আদায়ের বিরোধে ছুরিকাঘাতে যুবক হত্যা! ৪০০ পিস ইয়াবাসহ ২৪ মামলার আসামি ‘শান্তির ছেলে বাবু’ গ্রেপ্তার মুন্সীগঞ্জে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নবিষয়ক সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান মুন্সীগঞ্জে নৌ ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার, ইঞ্জিনচালিত নৌকাসহ সরঞ্জাম উদ্ধার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, মুন্সীগঞ্জে ব্যাপক আয়োজ টংগীবাড়ীতে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ, শিক্ষক পলাত মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ‘ভেলকা শাহীন’ গ্রেফতার অটিজম স্কুলে ডিসির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শাহজাহান বাচ্চু: মুক্তচিন্তার এক মৃত্যুঞ্জয়ী সৈনিক মুন্সীগঞ্জে শিশুদের মারধর ও বাসায় হামলার অভিযোগ

মুন্সীগঞ্জে নৌ ডাকাতির প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার, ইঞ্জিনচালিত নৌকাসহ সরঞ্জাম উদ্ধার

Reporter Name
  • Update Time : Saturday, June 13, 2026,
  • 121 Time View

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম এলাকার ডহরি খালের প্রবেশমুখ ও ধলেশ্বরী নদীর মোহনা এলাকায় নৌ ডাকাতির প্রস্তুতিকালে ১০ জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি উচ্চগতির ইঞ্জিনচালিত নৌকা, দুটি ধারালো দা, ছয়টি মোবাইল ফোন, দুটি টর্চলাইট ও সাতটি কাঠের ডাসা উদ্ধার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. আব্দুল মাবুদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত প্রায় ৯টা ২৫ মিনিটে পরিদর্শক আব্দুল মাবুদের নেতৃত্বে ধলেশ্বরী নদীতে নিয়মিত নৌ টহল পরিচালনা করা হচ্ছিল। এ সময় মিরকাদিম এলাকার ডহরি খালের প্রবেশমুখে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ অভিযান চালায়। পরে নৌকাটি থামিয়ে তল্লাশি চালিয়ে ১০ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের দেহ ও নৌকায় তল্লাশি চালিয়ে ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত বলে দাবি করা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুল মাবুদ জানান, কয়েকদিন আগে গজারিয়ার লস্করদি এলাকা থেকে দুই নৌ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি সিরাজদিখান উপজেলায় বলে জানা গেছে।
এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025