1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 23, 2026, 6:24 pm
শিরোনাম
কিশোরীকে ব্ল্যাকমেইল করে টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজন গ্রেপ্তার লৌহজংয়ে সোহেল মুন্সী হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি, গ্রেফতার ১ সিরাজদিখানে রেলপথ মন্ত্রণালয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী শেখ রবিউল আলম ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ শ্রীনগরে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালক গ্রেফতার মিরকাদিমে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ফুটপাত দখলমুক্ত চিন্তার দীপশিখা অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী : ৯০ তম জন্মবার্ষিকী মুন্সীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ প্রফেসর আবুল বাশার আর নেই মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

মিরকাদিমে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ফুটপাত দখলমুক্ত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Monday, June 22, 2026,
  • 18 Time View

মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার রিকাবী বাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং মীরকাদিম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব।

অভিযান চলাকালে ফুটপাত দখল করে স্থাপিত সকল অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। একইসঙ্গে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে ফুটপাতের ওপর কোনো ধরনের দোকান বা স্থাপনা না বসানোর বিষয়ে কঠোরভাবে সতর্ক ও নির্দেশনা দেওয়া হয়।

জনস্বার্থে পরিচালিত এ অভিযানে মীরকাদিম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি মুন্সীগঞ্জ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পৌর কর্তৃপক্ষ জানায়, নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025