মাদকবিরোধী অভিযানে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২১ জুন) বিকাল ২টা ৪৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ থানাধীন মুন্সীরহাট এলাকার মদিনা মেশিনারী অ্যান্ড স্যানেটারি দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাট গ্রামের মরহুম জমির আলীর ছেলে আবু কালাম (৩০) এবং চরডুমুরিয়া গ্রামের লোকমান মোল্লার ছেলে সজিব মোল্লা (২৭)। তাদের কাছ থেকে ১০০ (একশত) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার এসআই পলাশ কান্তি রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।