1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
June 23, 2026, 6:22 pm
শিরোনাম
কিশোরীকে ব্ল্যাকমেইল করে টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজন গ্রেপ্তার লৌহজংয়ে সোহেল মুন্সী হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি, গ্রেফতার ১ সিরাজদিখানে রেলপথ মন্ত্রণালয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী শেখ রবিউল আলম ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ শ্রীনগরে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালক গ্রেফতার মিরকাদিমে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ফুটপাত দখলমুক্ত চিন্তার দীপশিখা অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী : ৯০ তম জন্মবার্ষিকী মুন্সীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ প্রফেসর আবুল বাশার আর নেই মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Tuesday, June 23, 2026,
  • 24 Time View
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর টোল প্লাজার মোটরসাইকেল লেনে ঢুকে মোটরসাইকেল চাপা দিলে একজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার (২২ জুন) রাত সোয়া ১০টার দিকে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী ধলেশ্বরী টোল প্লাজায় টোল পরিশোধের আগে যাত্রীবাহী ইলিশ পরিবহন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। পরে বাসটি মোটরসাইকেল লেনে উঠে গিয়ে সেখানে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
এ ঘটনায় মোটরসাইকেল চালক সফিকুল ইসলাম (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাসের যাত্রী অমিত হাসান।
পরে ফায়ার সার্ভিস সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন এবং আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
নিহত সফিকুল ইসলামের বাড়ি শ্রীনগর উপজেলার উত্তর কামারগাঁও এলাকায়। তিনি একটি আর্টিসান প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলে তিনি একাই ছিলেন।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025