1. editor@munshiganjsangbad.com : editor :
  2. kaium07bics@gmail.com : madmin :
September 6, 2026, 12:20 pm
শিরোনাম
ছোটকাটাখালীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ কৃষ্ণনামে মুখর মুন্সীগঞ্জ, জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মাকহাটিতে ডিবির অভিযান ৫৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ডিঙ্গাভাঙ্গায় ডিবির অভিযান: ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার দেয়ালিকা প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামের যাত্রা শুরু লৌহজংয়ে বিএনপি অফিসের সামনে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তাসহ আহত ৬ মুন্সীগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১ মুন্সীগঞ্জের বণিক্যপাড়ায় ১৬০ বোতল ইস্কাফসহ দুইজন গ্রেপ্তার গোয়ালীমান্দ্রা থেকে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

প্রফেসর আবুল বাশার আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, June 21, 2026,
  • 135 Time View

মুন্সীগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও শিক্ষাবিদ প্রফেসর আবুল বাশার আর নেই। আজ দুপুরে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
প্রফেসর আবুল বাশার সরকারি হরগঙ্গা কলেজের রসায়ন বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের কাছে একজন আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে তার অবদান মুন্সীগঞ্জবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি ছিলেন অত্যন্ত সজ্জন, মানবিক ও সমাজকল্যাণে নিবেদিত একজন মানুষ। শিক্ষা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি মুন্সীগঞ্জ কলেজ প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতাদের একজন হিসেবে পরিচিতি লাভ করেন। এছাড়া মুন্সীগঞ্জ পৌর জুনিয়র বিদ্যালয়েরও অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।
শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি শতায়ু সংঘের সভাপতির দায়িত্ব পালন করেন এবং সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
মরহুমের বাড়ি মুন্সীগঞ্জ শহরের দেওভোগ এলাকায়। ইন্তেকালের পর তাকে দেওভোগ কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে মুন্সীগঞ্জের শিক্ষা ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের পত্রিকা

[foogallery id=”8441″]

© All rights reserved © 2025